দেশ স্মার্ট হলেই হবে না, মানুষকেও স্মার্ট হতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ প্রণয়ন এবং এর সফল বাস্তবায়নের ফলে অর্থনীতির সব ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সরকারি ডিজিটাল সেবাপ্রদানকারী প্ল্যাটফর্মগুলো সাধারণ মানুষের জন্য নতুন নতুন সুযোগ উন্মোচন করেছে; পাশাপাশি গড়ে তুলছে ডিজিটাল সেবা গ্রহণে তাদের মানসিকতা। ডিজিটাল কানেক্টিভিটি ইকোসিস্টেমে গঠিত শক্তিশালী অবকাঠামোর উপর ভিত্তি করে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বক্তারা।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

বক্তারা বলেছেন, স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১-এর চার মূল স্তম্ভ রয়েছে। এর প্রথম দু’টি হলো স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার। অপরদিকে রয়েছে স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনমি। এগুলো স্মার্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code