রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়ার ভেতরে কয়েকটি বিমানঘাঁটিতে ইউক্রেনের চালানো হামলার পর চলমান যুদ্ধ নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার পশ্চিমাদের সতর্ক করে বলছেন ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে ‘রেড লাইন’ অতিক্রম না করার জন্য। রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেওয়া থেকে বিরত থেকেছে। কিন্তু ইউক্রেন থেমে থাকেনি। ধারণা করা হচ্ছে, নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত বিশেষ ধরনের ড্রোন দিয়ে রাশিয়ার গভীরে, মস্কো ও ক্রেমলিন থেকে মাত্র ১৫০ মাইল দূরে রাশিয়ার কয়েকটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ায় ইউক্রেনের এসব হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

Manual5 Ad Code

মস্কোর পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে তিনটি রুশ বিমানঘাঁটিতে ড্রোন হামলার অভিযোগ তোলার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে উৎসাহিত বা সক্ষম করেনি যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ইউক্রেন কোনও মন্তব্য করেনি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code