ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৪২তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ ফোর্বসের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় এ বছরে এক ধাপ এগিয়ে ৪২তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর এ তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪৩তম। বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মাঝ থেকে ১০০ জনকে বেছে নিয়ে এই তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস।প্রভাবশালী মার্কিন সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় আছেন শেখ হাসিনা। চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সবশেষ ২০০৮ সালে জাতীয় নির্বাচনে ২৮৮ আসন পেয়ে ক্ষমতায় আসে তার দল আওয়ামী লীগ। এরপর টানা ৩ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

Manual2 Ad Code

এসময়ে জনগণের খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বারোপ করেছেন শেখ হাসিনা। এ তালিকায় সবচেয়ে ক্ষমতাবান নারী নির্বাচিত হয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন।মার্কিন এই সাময়িকী লিখেছে, এবারের মেয়াদেই জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে প্রত্যেক বছর বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code