যুক্তরাষ্ট্রে ৬.৪ মাত্রার ভূমিকম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার ইউরেকা এলাকায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে কম্পনটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে অন্তত ১৩ জনের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন।

Manual1 Ad Code

বিভিন্ন স্থানে বহু বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ।

হামবোল্ট কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় এবং পরে ‘মেডিক্যাল ইমার্জেন্সির ফলে’ অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual7 Ad Code

ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code