নিজেকে সদ্যোজাত শিল্পী মনে হচ্ছে: বিন্দু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: শোবিজে আফসান আরা বিন্দুর পথচলা শুরু হয়েছিলো সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। সেটা দীর্ঘ ১৬ বছর আগের ঘটনা। এরপর নাটক-সিনেমার পর্দায় এসে ছড়িয়েছেন মুগ্ধতা। তার টোল পড়া হাসি, মায়াবী চাহনি আর সাবলীল অভিনয় জিতে নিয়েছিলো দর্শকের মন। অনেক বছর নিয়মিত কাজও করেছেন। কিন্তু ২০১৪ সালে বিয়ের পর একেবারে আড়ালে চলে যান।

দীর্ঘ আট বছর পর বিন্দু ফিরেছেন ক্যামেরার সামনে, লাইট-অ্যাকশনের জগতে। অভিনয় করছেন একটি ওয়েব ফিল্মে। নাম ‘উনিশ ২০’। এটি নির্মাণ করছেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত মিজানুর রহমান আরিয়ান। সিনেমাটিতে বিন্দুর বিপরীতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

Manual7 Ad Code

বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং চলছে। এর মধ্যেই পাওয়া গেলো মুক্তির খবর। নতুন বছরের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে এটি।

Manual8 Ad Code

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে নিজেকে নতুন শিল্পী বলে মনে হচ্ছে বিন্দুর। তার ভাষ্য, ‘৮ বছর ক্যামেরার সামনে ফিরলাম। নিজেকে সদ্যোজাত শিল্পী মনে হচ্ছে। তবে পরিচালক, সহশিল্পী ও কুশলীদের কাছ থেকে শুটিংয়ের প্রথমদিন থেকেই যে ভালোবাসা-সম্মান পাচ্ছি, তাতে আমি আপ্লুত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ হতো, তাদেরকে আবার দেখে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি। বাকি কথা ছবি মুক্তির পর হবে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code