মেট্রোরেলের আদলে বাণিজ্য মেলার ফটক, প্রস্তুতি সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরকে কেন্দ্র করে শেষ সময়ের প্রস্তুতি চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। উপজেলার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এবারের আসরে আগের তুলনায় মেলায় স্টলের সংখ্যা বেড়েছে।

Manual2 Ad Code

মেলার প্রবেশদ্বারে মেট্রোরেলের আদলে দুটি গেট তৈরি করা হয়েছে। মেলায় স্টলের কাজ সম্পন্ন হয়েছে। তবে শেষ সময়ে আলোকসজ্জার কাজ চলছে। এ ছাড়া নানা বিষয়ে তদারকি করে সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

Manual8 Ad Code

গত বছরের তুলনায় এ বছর মেলায় স্টলের সংখ্যা বেড়েছে। মেলার আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে মেলায় দেশি-বিদেশি ৩৩১টি মেলার স্টল বসছে, যা গত বছরে ছিল ২২৫টি। মূলত করোনাসহ নানা কারণে গত বছর স্বল্প পরিসরে মেলার আয়োজন করা হয়েছিল। তবে এবার সেই তুলনায় বড় পরিসরে আয়োজন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code