যুক্তরাষ্ট্রকে ফের রাশিয়ার হুমকি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

আমেরিকা অফিস: যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বৃহস্পতিবার তিনি বলেছেন, শিগগিরই ন্যাটো ভূখণ্ডের কাছে পৌঁছে যাবে রাশিয়ার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী রুশ নাগরিকদের পাশে আছে যুক্তরাষ্ট্র–মস্কোর মার্কিন দূতাবাস এমন মন্তব্যের পর এই হুমকি দিলেন মেদভেদেভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ। এতে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে গভীর সংকট তৈরি করেছে।

Manual6 Ad Code

আটলান্টিকে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ইঙ্গিত করে মেদভেদেভ বলেছেন, নতুন বছরের প্রধান উপহার হলো জিরকন ক্ষেপণাস্ত্রের একটি প্যাকেজ গতকাল ন্যাটো দেশগুলোর উপকূলের দিকে রওনা দিয়েছে।

মেদভেদেভ বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র মার্কিন উপকূল থেকে ১০০ মাইলের মধ্যে মোতায়েন করা হতে পারে। ফলে উল্লাস করুন! যারা রাশিয়া ও আমাদের মিত্রদের জন্য সরাসরি হুমকি হয়ে উঠবে তাদেরকে জাগিয়ে তুলবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code