ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ২০২৩ ইং অভিষেক সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস :
উকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ২০২৩ ইং অর্থবছরে কার্যকরী কমিটি ঘোষণার মধ্য দিয়ে নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) পূর্বলন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবের হলরুমে —
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২১-২০২২ ইং কার্যকরী কমিটির তথা বিদায়ী সভাপতি — ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক, বাংলা সংলাপের সিনিয়র রিপোর্টার , জগন্নাথপুর টাইমস এর এক্টিং এডিটর মুহাম্মদ সাজিদুর রহমানের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের — পাবলিক ডিপ্লোমেসি অফিসার
শাব্বির শামস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র- কাউন্সিলর আসমা বেগম।

অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সাংবাদিক আকলিমা বিবি ও মুহাম্মদ সালেহ আহমদ প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানের পূর্বে ২০২৩ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন-
দৈনিক উত্তরপূর্বের যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক মতিয়ার চৌধুরী,
সাধারণ সম্পাদক, বাংলা সংলাপের সিনিয়র রিপোর্টার , জগন্নাথপুর টাইমস এর এক্টিং এডিটর মুহাম্মদ সাজিদুর রহমান ও ট্রেজারার হলেন- বাংলানিউজ ইউএসডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ সালেহ আহমদ।

নির্বাচিত অন্যান্যরা হলেন –
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক – এটিএম মনিরুজ্জামান।

ভাইস প্রেসিডেন্ট হলেন – জে টাইমস টিভি ইউকের কন্টিভিউটিং ল রিপোর্টার ব্যারিস্টার মোঃ ইকবাল হোসেন।

এসিসটেন্ট সেক্রেটারী – মিজানুর রহমান মীরু, বিলেত টিভি ও উপস্থাপক ইকরা বাংলা টিভি।

এসিসটেন্ট সেক্রেটারী- আমিনুল হক ওয়েছ, ম্যানচেষ্টার প্রতিনিধি এটিএন বাংলা ইউকে।

এসিসটেন্ট ট্রেজারার – এসকে আশরাফুল হুদা , কনটিভিউটিং রিপোর্টার –
জগন্নাথপুর টাইমস।

অর্গানাংজিং সেক্রেটারী- শাহিদা আর রহমান, চেয়ার- বিশ্ববাংলানিউজ২৪ ডটকম ।

মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী
সৈয়দা ফেরদৌসী পাশা, ব্যবস্থাপনা সম্পাদক – সত্যবাণী ডটকম।

ওয়েলফেয়ার সেক্রেটারী : জুবায়ের আহমদ
যুক্তরাজ্য প্রতিনিধি ডিবিসি টিভি।

ফাস্ট ইসি মেম্বার – আনসার আহমদ উল্লাহ, যুক্তরাজ্য প্রতিনিধি – ডেইলী স্টার।

মুহাম্মদ শাহেদ রাহমান
বিশেষ প্রতিনিধি – বাংলা মিরর।

ইসি মেম্বার- জামাল আহমদ খান, সিইও – ২৬ শে টেলিভিশন। আনসার মিয়া, প্রকাশক- বাংলা সংলাপ।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির
কার্ডিপ কোঅর্ডিনেটর হলেন- মুকিস মনসুর, চেয়ারম্যান – ইউকে বিডি টিভি।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির
নর্থ কোঅর্ডিনেটর হলেন- সৈয়দ সাদেক আহমদ , নিউজ৭১ ও চ্যানেল এস ।

Manual5 Ad Code

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির
লুটন কোঅর্ডিনেটর হলেন- আকলিমা বিবি।

Manual3 Ad Code

অভিষেক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অর্থ বছরে পূর্ব নির্ধারিত রিপোর্টার্স ইউনিটির প্রজেক্ট বাস্তবায়নে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।
তাছাড়া তিনি প্রথমেই প্রতিশ্রুতি দেন যে প্রথমত- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৩ ইং এই জানুয়ারি মাস থেকেই বাস্তবায়ন করা হবে।

Manual7 Ad Code

দ্বিতীয়ত- ইউকে বি আর ইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ ইং পূর্ব সিদ্বান্ত অনুযায়ী শীঘ্রই যথাযথভাবে সম্পন্ন করা।
এবং বেস্ট রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২২ইং বাস্তবায়ন করা হবে।
তবে শীঘ্রই অ্যাওয়ার্ড প্রাপ্ত মনোনীতদের তথ্য সংগ্রহ করে আগামী মার্চ/ এপ্রিল ২০২৩ ইংরেজির মধ্যেই একটি সাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে বলে তিনি জানান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code