হ্যারির স্মৃতিকথাজুড়ে মা ডায়ানা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে প্রিন্স হ্যারির বহুল আলোচিত স্মৃতিকথা ‘স্পেয়ার।’ দুনিয়াজুড়ে ১৬টি ভাষায় প্রকাশিত হওয়া বহুল আলোচিত এই গ্রন্থটি বাজারে আসতে না আসতেই পাঠকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। বইটিজুড়ে বিশেষ করে মা ডায়ানাকে নিয়ে নিজের শূন্যতার কথা তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বাজারে আসা ৪১৬ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে পেঙ্গুইন র‌্যানডম হাউজ। এতে নিজের শৈশব, মাকে হারানোর পরবর্তী অবস্থা, ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে আফগানিস্তানে নিজের দায়িত্ব পালনের বিশদ বিবরণ দিয়েছেন তিনি।

Manual4 Ad Code

স্পেয়ারের বিভিন্ন অংশ ফাঁস হওয়া ছাড়াও গত সপ্তাহে স্পেনে নির্ধারিত সময়ের আগেই ভুলবশত বইটির কিছু কপি বিক্রি হয়ে যায়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code