শেখ হাসিনা যা পরিকল্পনা করেন, তা বাস্তবায়ন করেন: মতিয়া চৌধুরী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরিকল্পনা যেখানে যায়, আমরা পেছনে দৌড়াই। একসময় কাগজে লেখা হতো, ‘পরিকল্পনার পরী উড়িয়া গিয়াছে কল্পনা বসিয়া আছে।’ আমাদের দেশেও তদ্রূপ দেখা যেতো। কিন্তু শেখ হাসিনা যখন পরিকল্পনা করেন, তা বাস্তবায়নও হয়ে যায়। পরীরাও কল্পনা বাস্তবায়নে সাহায্য করে।’

Manual6 Ad Code

শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন: ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘তার (শেখ হাসিনা) পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া শিক্ষা, ড. কুদরতে খোদা কমিশনের ওপর ভিত্তি করে তিনি আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন। আমাদের রাজনীতিতে কিছু অগর কবিরাজ আছে। কিছু ডক্টর, ডিগ্রিধারীও আছেন, তাদেরও একই অবস্থা। অথচ আজকে তাদের ভবিষ্যৎ বাণী সফল হয় নাই। বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো, উনি নিজেই মিথ্যা ভবিষ্যৎবাণীকে মিথ্যায় পরিণত করে বাংলাদেশকে শুধু স্বাধীন দেশ হিসেবে নয়, একটি ভিত্তির ওপর আধুনিক বাংলাদেশ বাস্তবায়িত করতে পারতেন।’ এসময় তিনি স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code