

ডেস্ক নিউজ: করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার পর সম্প্রতি বাংলাদেশে আমেরিকান ভিসার চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভিসার জন্য অপেক্ষমানদের দীর্ঘ সারির কারণে সাক্ষাৎকারের তারিখ পেতে দেরি হচ্ছে। বর্তমানে কেউ আবেদন করলে আগামী বছরের অক্টোবরের দিকে ভিসা সাক্ষাৎকারের তারিখ পাচ্ছেন। যে কারণে নন ইমিগ্র্যান্ট ভিসাপ্রত্যাশীদের যথেষ্ট সময় হাতে নিয়ে আবেদন করার পরামর্শ দিয়েছেন আমেরিকান কর্মকর্তারা। অতি জরুরি ও মানবিক পরিস্থিতিতে কারও ভিসা প্রয়োজন হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা।