ইসলামী ব্যাংক গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম: মনিরুল মওলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক দেশের প্রথম শরিয়াহ-ভিত্তিক ব্যাংক। ৪০ বছর ধরে ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সেবা প্রদানের কারণে এই ব্যাংক গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

Manual1 Ad Code

রবিবার (১২ ফেব্রুয়ারি) ‘সর্বোত্তম সেবা, সর্বজনীন ব্যাংকিং’ শীর্ষক স্লোগান নিয়ে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মুনিরুল মওলা গ্রাহকদের জন্য ব্যাংকের সেবা আরও সহজলভ্য করার জন্য ব্যাংকটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘ব্যাংকের সব কার্যক্রমে পরিপালনের সংস্কৃতি লালন করতে হবে।’ বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সবাই আরও পরিশ্রম করার ওপর জোর দেন। তিনি নিবেদিত পেশাদার ব্যাংকার তৈরির জন্য ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটসহ প্রতিটি ইউনিটকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তর করার আহ্বান জানান। তিনি ব্যাংকের সেবাগুলোর প্রসার তথা ডিজিটাল সার্ভিসের ব্যাপক প্রসারে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশনা দেন।

Manual1 Ad Code

ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মাকসুদুর রহমান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও মুহাম্মদ শাব্বির, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অনস্বীকার্য। বৈশ্বিক সম্ভাব্য অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code