সেতু পার হওয়ার সাহস নেই কারও

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: পৃথিবীর বিভিন্ন দেশে আছে ছোট-বড় নানা আকৃতির ব্রিজ। এর মধ্যে কিছু দেখতে খুবই সুন্দর, আবার কিছু আছে দেখলেই আপনি ভয়ে আঁতকে উঠবেন। সেসব ব্রিজ পার হওয়া আর জীবন বাজি রাখা একই বিষয়।

আর অ্যাডভেঞ্চারপ্রেমীরা এ ধরনের সেতু পার হওয়ার চ্যালেঞ্জ নেন। যারা বাঙ্গি জাম্প করতে পছন্দ করেন, প্লেন থেকে প্যারাস্যুট নিয়ে লাফিয়ে পড়তেও ভয় পান না তারা চাইলে ঘুরে আসতে পারেন পৃথিবীর বিপজ্জনক সেতু থেকে-

Manual4 Ad Code

ট্রিফট ব্রিজ, সুইজারল্যান্ড

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর মধ্যে ট্রিফট ব্রিজ অন্যতম। এই সেতুর উচ্চতা প্রায় ১০০ মিটার ও দৈর্ঘ্য ১৭০ মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায় নির্মিত এই ব্রিজ থেকে হিমবাহকে খুব কাছ থেকে দেখতে পাবেন। এ

টি বিশ্বের দীর্ঘতম তারের ঝুলন্ত সেতুগুলোর মধ্যে একটি। অনেক পর্যটক প্রতিবছর এই পর্বত গিরিপথে যান সেতুটি পার হতে ও তারা ব্রিজ পার হওয়ার দুঃসাহসিক খেলায় লিপ্ত হন।

Manual4 Ad Code

ক্যারিক-এ-রেড রোপ ব্রিজ উত্তর আয়ারল্যান্ডে নির্মিত একটি বিখ্যাত ঝুলন্ত সেতু। এই সেতু ২০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার উপরে। এই সেতু দেখতে সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক ভিড় করেন।

সেতুটি ন্যাশনাল ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। ২০০৯ সালে এই সেতু দেখতে আসা পর্যটকের সংখ্যা ছিল ২ লাখ ৪৭ হাজার। ২০১৬ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৪৪ হাজারে। আপনি বছরের যে কোনো সময় ফি ছাড়াই এই ব্রিজ পার হতে পারবেন।
হোসাইনি ঝুলন্ত ব্রিজ, পাকিস্তান

হোসাইনি ঝুলন্ত সেতুকেও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু হিসেবেও বিবেচনা করা হয়। এই সেতু পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে দুই হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত।

Manual4 Ad Code

এই অসম্পূর্ণ সেতুটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর অন্তর্ভুক্ত। হুনজা নদীর দুই পাড়ের গ্রামের বাসিন্দারা এই সেতু নির্মাণ করেছেন নিজ উদ্যোগে। সেতুটি দুই পাড়ের গ্রামের বাসিন্দাদের যোগাযোগের কাজ করে। এই ঝুলন্ত সেতু দুর্বলচিত্তের মানুষের জন্য মোটেই প্রযোজ্য নয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code