যেকোনও পরিমাণ অর্থ পাঠাতে পারবেন প্রবাসীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: এখন থেকে ঘোষণা ছাড়াই সেবা খাতের আয় করা ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রা দেশে আনার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এটি ছিল ১০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রা। তবে, প্রবাসীরা যেকোনও পরিমাণ অর্থ দেশে পাঠাতে পারেন। এ ক্ষেত্রে কোনও ঘোষণার প্রয়োজন হয় না।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার সব অনুমোদিত ডিলার (এডি) শাখায় পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে—চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সেবা খাতের আয় বাবদ প্রাপ্ত রেমিট্যান্স সম্পর্কে অনলাইনে ঘোষণার (সি-ফরম নামে পরিচিত) ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে। সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবা খাতের ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় আনা যাবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code