রাশিয়াকে আক্রমণের চিন্তা করছে না পশ্চিমারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

আমেরিকা অফিস: পশ্চিমারা রাশিয়ার ওপর হামলার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ইউক্রেনে পশ্চিমাদের সাহায্য অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আল জাজিরা। পোল্যান্ডের ওয়ারশের রয়্যাল ক্যাসেলের বাইরে জড়ো হওয়া জনতার উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, ‘পশ্চিমারা রাশিয়াকে আক্রমণ করার ষড়যন্ত্র করছে না, যেমনটা পুতিন আজ বলেছেন। লাখ লাখ রাশিয়ান নাগরিক শুধুমাত্র তাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চায়, তারা (পশ্চিমাদের) শত্রু নয়।’

Manual4 Ad Code

মার্কিন এই প্রেসিডেন্ট এদিন মস্কোকে সতর্ক করে দেন, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সহায়তা ‘শেষ হবে না’। এমনকি ইউক্রেনের এই সংঘাতে রাশিয়া কখনোই জয়ী হবে না বলেও মন্তব্য করেন তিনি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code