লন্ডনে শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ইউকের অভিষেক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস :

লন্ডনে শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ইউকের ২০২২-২০২৪ খৃষ্টাব্দের নতুন পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান অনাড়ম্বর আয়োজনের মধ্যো দিয়ে সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

২৬ ফেব্রুয়ারী রোববার ইষ্টলন্ডনের মাদানি সেন্টারে বিদায়ী সভাপতি আলীমুজ্জামানের সভাপতিত্বে এবং বদরুন সেলিনা চৌধুরী, এমাদুর রহমান ফরহাদ ও শাহরিন কোরেশীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে-উপস্থিত ছিলেন বেথনালগ্রিন ও বো এলাকার এমপি রোশনারা আলী।
বিশেষ অতিথি ছিলেন– ব্রিটিশ-বাংলাদেশি জাজ স্বপ্নারা খানম, লন্ডন এসেম্বলি মেম্বার উনমেশ দেশাই, সাবেক কাউন্সিলর আব্দুল হাই,কাউন্সিলর বদরুল চৌধুরী, কেমডেনের সাবেক কাউন্সিলর ব্যারিষ্টার রবার্ট লাতাম, টাওয়ার হেমলেটসের সাবেক স্পীকার আহবাব হোসেন, রাজনীতিবিদ মারুফ চৌধুরী, সৈয়দ সুরুক মিয়া ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে শিশুরা অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- নতুন কমিটির সভাপতি সিদ্দেক চৌধুরী মজনু, কমিটির পক্ষে সহ-সভাপতি সেলিম উদ্দীন, উপদেষ্টা সৈয়দ হাসান, মোয়াজ্জেম খান জুনেদ, সিদ্দেক আহমেদ, আব্দুল মালিক দুলাল, কালিমুজ্জামান, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ কোষাধ্যক্ষ পারভেজ কোরেশী।
নতুন কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক সালাউদ্দীন চৌধুরী সুমন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ বেলাল আহমদ, সাইফুর রহমান চৌধুরী লিটন,আসাদুজ্জামান টিপু, আবু হামিদ চৌধুরী নিপু ও হাসনাত চৌধুরী ইপু। নবপ্রজন্মের মধ্যে বক্তব্য রাখেন- মাইশা কোরেশী, তানজিনা জামান, তাজকি সাইম চৌধুরী ও রিজওয়ানা রহমান মাইশা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code