বৈধ কাগজপত্র থাকলে দেশে ফিরতে পারবেন বিএনপি নেতা সালাহউদ্দিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেশে ফিরতে বাধা নেই বলে রায় দিয়েছে দেশটির মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের আপিল বিভাগ। বিএনপির এ নেতার বৈধ কাগজপত্র থাকলে তিনি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।

Manual6 Ad Code

শাহরিয়ার আলম বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের কাছে বৈধ কাগজপত্র থাকলে তিনি দেশে আসতে পারবেন। কিন্তু সে তো অপরাধী। এক্ষেত্রে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে তাকে দেশে আনতে গেলে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Manual7 Ad Code

অনুপ্রবেশের অভিযোগে আটক বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের দেশে ফিরতে বাধা নেই বলে মঙ্গলবার রায় দিয়েছে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের আপিল বিভাগ।

Manual8 Ad Code

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহউদ্দিন। ওই বছরের ১১ মে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ। ২০১৮ সালের ২৬ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে সালাহউদ্দিনকে খালাস দেন ভারতের একটি আদালত। তবে আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাহউদ্দিনের দেশে ফেরা। প্রায় সাত বছর বিচার চলার পর এই মামলার রায় ঘোষণা করা হলো।

সালাউদ্দিন আহমদ ১৯৯১ সালে বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন। ২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন। তাকে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রী করা হয়েছিল। মেঘালয়ে যখন আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতের জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code