ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছু বললেন না মোদি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের বড় বড় সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যর্থ হয়েছে দাবি করলেও জি-২০ এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে দেওয়া বক্তব্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছু বলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হওয়া সম্মেলনে পূর্বে রেকর্ডকৃত ভাষণে মোদি বিশ্বের বৃহত্তম চ্যালেঞ্চগুলো মোকাবিলায় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার সমালোচনা করে বিভাজনমূলক বিষয়গুলোতে সাধারণ ঐকমত্যে পৌঁছানো উচিত দেশগুলোর।

Manual2 Ad Code

বিশ্বের বৃহত্তম বিশটি অর্থনীতির জোট জি-২০ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই বছর সভাপতিত্ব করছে ভারত। মূলত অর্থনীতিবিষয়ক জোট হলেও জি-২০ এর এবারের সম্মেলনে আলোচনার প্রধান বিষয় রুশ-ইউক্রেন যুদ্ধ।

Manual5 Ad Code

গত কয়েক বছরের অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, মহামারি, সন্ত্রাসবাদ ও যুদ্ধের কারণে বৈশ্বিক শাসন ব্যবস্থা ব্যর্থ হয়েছে উল্লেখ করলে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে কোনও আলোচনা ছিল না মোদির বক্তব্যে। তিনি বলেন, আমাদের সবাইকে স্বীকার করতে হবে আজ বহুমুখীতা সংকটে রয়েছে। গত কয়েক বছরের অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, মহামারি, সন্ত্রাসবাদ ও যুদ্ধের অভিজ্ঞতা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে বৈশ্বিক শাসন ব্যবস্থা ব্যর্থ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code