রাশিয়াকে শায়েস্তা করতে চায় যুক্তরাষ্ট্র-জার্মানি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়াকে শায়েস্তা করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। শুক্রবার (২ মার্চ) ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের ওভাল অফিসে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন তারা। এসময় দুই শীর্ষ নেতা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়েও ঐকমত্যে পৌঁছান।

Manual5 Ad Code

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেছেন চীন রাশিয়াকে যে কোনো অস্ত্র সরবরাহ করলে বিষয়টি নিষেধাজ্ঞার দিকে নিয়ে যাবে।

মার্কিন ও জার্মান এই দুই নেতার মধ্যে বৈঠকটি এমন সময় হলো যখন মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন আগামী সপ্তাহে নতুন করে রুশ আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আরও ৪০০ মিলিয়ন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে ট্যাংক, সাঁজোয়া যান, গোলাবারুদ এবং কৌশলগত সেতুও অন্তর্ভুক্ত।

Manual6 Ad Code

ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, আলোচনায় যুদ্ধের অবস্থা এবং চীন রাশিয়াকে সামরিক সহায়তা দিলে কীভাবে প্রতিক্রিয়া জানাবে তাও অন্তর্ভুক্ত ছিল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code