সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জমির বহুমুখী ব্যবহারের মাধ্যমে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রামের পাশাপাশি শহরের সব অব্যবহৃত ভূমি বা জলাশয় বা ভবনের ছাদগুলোর ব্যবহার বাড়িয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো যেতে পারে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিদ্যুৎ ভবনে ‘বাংলাদশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমির বহুমুখী ব্যবহার’ সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে প্রকল্প নেওয়া আবশ্যক। নেট মিটারিং সিস্টেম সেভাবে এগুচ্ছে না। ডেসকো, ডিপিডিসি বা নেসকো এলাকায় সোলার রূপটপ কার্যক্রম আরও বাড়াতে হবে। ভাসমান সোলার বা জমির বহুমুখী ব্যবহার নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ে পাইলট প্রকল্প হাতে নেওয়া যেতে পারে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code