

আটলাণ্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নিয়মিত মাসিক সভা আজ মঙ্গলবার সন্ধ্যায় সিটির একটি ভেনুতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওমেন মিসেস কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।
সভায় আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল, সিটি কাউন্সিল সভাপতি অ্যারন রেনডলফ, কাউন্সিলওম্যান লাটয়া ডানসটন, কাউন্সিলম্যান কলিম শাহবাজ, কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, মিসেস লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, জহিরুল ইসলাম বাবুল, শহীদ খান, আব্দুর রফিক, ডেমোক্র্যাট কমিটি পারসন জাকিরুল ইসলাম খোকা, সৈয়দ মোঃ কাউসার, ওয়ালটার জনসন, ডোনাল্ড হ্যারিস, জাহাংগীর হোসেন ভূঁইয়া, সাঈদ দোহা, মোঃ মামুন, জেফ ডরসি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা উপস্থিত ছিলেন।
মিসেস কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান আগামী ১৯ মার্চ, রবিবার অনুষ্ঠিতব্য আটলান্টিক কাউণ্টি ডেমোক্র্যাটিক কনভেনশন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা সভায় উপস্থিত নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। এছাড়া সভায় আগামী জুন মাসের প্রাইমারি নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য দলীয় সমর্থন প্রত্যাশীদের মধ্য থেকে ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।