এসএমপি পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক এসএমপি ট্রাফিক বিভাগ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

সোলেমান হোসেন চুন্নু সিলেট : অদ্য ১৮/০৩/২০২৩ খ্রিঃ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম , মহোদয় এসএমপি ট্রাফিক অফিস পরিদর্শন করেন। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব। উক্ত পরিদর্শনকালে ট্রাফিক বিভাগে কর্মরত কর্মকর্তাবৃন্দের সাথে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা মহোদয়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ছাদেক কাওছার দস্তগীর সহ ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। এসময় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় সিলেট শহরে ট্রাফিক আইন ও যানবাহন নিয়ন্ত্রণে কর্মকর্তাবৃন্দদের উদ্দেশ্যে দিক-নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন এবং ট্রাফিক বিভাগের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় ট্রাফিক বিভাগের বিভিন্ন অবকাঠামোগত স্থাপনা পরিদর্শন করেন। পরিশেষে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় এসএমপি ট্রাফিক বিভাগে কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্সবৃন্দকে মানবিক পুলিশিং এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিজ নিজ কর্তব্য পালনের নির্দেশ প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code