পশ্চিমের সহায়তা না পেলে যুদ্ধ নয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমা মিত্রদের কাছ থেকে কামান ও গোলাবারুদসহ সামরিক সহায়তা না পেলে ইউক্রেনীয় সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠাতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাল্টা আক্রমণের জন্য মিত্র দেশগুলোর কাছে আবারও ট্যাংক, কামান ও গোলাবারুদসহ সামরিক সহায়তা চেয়েছেন তিনি।

Manual2 Ad Code

পশ্চিমা মিত্ররা সামরিক সহযোগিতা না পাঠালে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করা সম্ভব হবে না সাফ জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অংশের অবস্থা ভালো নয়। মিত্র দেশগুলোর কাছ থেকে গোলাবারুদ পাওয়ার অপেক্ষায় আছি।’

Manual5 Ad Code

এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি বলছেন ভিন্ন কথা। শনিবার (২৫ মার্চ) তিনি বলেন, ‘ইউক্রেনের জন্য বাখমুতের পরিস্থিতি এতদিন কঠিন থাকলেও, সেনাদের পাল্টা আক্রমণে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি আমাদের পক্ষে আসছে।’

পাল্টা আক্রমণের বিষয়ে জিজ্ঞেস করা হলে জেলেনস্কি বলেন, ‘আমরা এখনও শুরু করতে পারছি না। কামান, ট্যাঙ্ক ও গোলাবারুদ ছাড়া আমাদের সেনাদের যুদ্ধের ময়দানে ঠেলে দিতে পারি না।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code