ইউক্রেনে ২টি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে ব্রিটেন ও পোল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনের পশ্চিম ও মধ্যাঞ্চলে দুটি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে ব্রিটেন ও পোল্যান্ড। রাশিয়ার আক্রমণে ঘরবাড়ি হারানো ইউক্রেনীয়দের গ্রাম দুটিতে আশ্রয় দেওয়া হবে। মঙ্গলবার যুক্তরাজ্য এই ঘোষণা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

ব্রিটিশ সরকার এই প্রকল্পে ১ কোটি পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি বলেছে, পশ্চিম ইউক্রেনের লভিভ এবং মধ্য ইউক্রেনের পলতাভায় এই দুটি গ্রাম গড়ে তোলা হবে। এগুলোতে সাত শতাধিক মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক বিবৃতিতে বলেছেন, গত বছর থেকে পুতিন (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) ইউক্রেনে বেসামরিকদের বাড়ি ও অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনীয়দের চড়ামূল্য দিতে হচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code