বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ১ এপ্রিল (শনিবার) উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের বিবৃতি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত ৩০ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

Manual5 Ad Code

স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বলেন, আমরা (বাংলাদেশ) সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের সদস্যসহ (সবার জন্য) গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। নির্বাচনের বছরে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বেদান্ত প্যাটেল বলেন, সংবাদপত্রের কোনো সদস্যকে তাদের কাজ করার জন্য হুমকি দেওয়া, হয়রানি করা; শারীরিকভাবে আক্রমণ করা বা গ্রেপ্তার করা উচিত নয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code