ইফতারের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: শরিয়ত মোতাবেক জীবন পরিচালনা করলে মুসলমানের প্রতিটি কাজই ইবাদত। রোজা রেখে সেহরি, ইফতার ইত্যাদিও যদি রাসুল (সা.)-এর পদ্ধতি অনুসরণের মাধ্যমে সম্পাদন করা হয়, তাহলে সেগুলোও তুলনামূলক বেশি সওয়াব অর্জনের মাধ্যম হবে। ইফতারির সময় আল্লাহর রাসুল (সা.) একটি বিশেষ দোয়া পড়তেন। আশা করি আমরা যদি দোয়াটি পাঠ করি, তাহলে আমাদের রোজা আরও বরকতময় হবে।

Manual5 Ad Code

দোয়াটি হলো- اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিজক্বিকা আফত্বারতু।

Manual8 Ad Code

অর্থ : হে আল্লাহ, আমি আপনারই জন্য রোজা রেখেছি এবং আপনারই দেয়া জীবিকা দ্বারা ইফতার করছি।

হজরত মুয়াজ ইবনে জুহরা বলেন, তার কাছে পৌঁছেছে যে, রাসুলুল্লাহ (সা.) ইফতারের সময় এই দোয়া পাঠ করতেন। (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৫৮)

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code