ফৌজদারি অপরাধে অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: টাকার বিনিময়ে পর্ন তারকাকে মুখ বন্ধ রাখার ঘটনায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি বৃহস্পতিবার অভিযোগ গঠন করে। ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন।

Manual7 Ad Code

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো এনেছেন ডেমোক্র্যাটিক দলের সদস্য অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ৷ যদিও ট্রাম্পের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ আনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

Manual3 Ad Code

ব্র্যাগের কার্যালয় নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শীঘ্রই ট্রাম্পের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রকাশ করা হবে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলকে তার পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। এ অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তিনটি তদন্ত চলছে। এগুলোর মধ্যে নিউ ইয়র্কের তদন্তকারীরাই প্রথম নিজেদের সিদ্ধান্ত জানালেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code