বিবিসির খবর: উৎপাদন কমানোর ঘোষণায় বাড়ছে তেলের দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশগুলো উৎপাদন কমানোর ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ব্রেন্ট অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম ১৫ শতাংশের বেশি বেড়ে হয়েছে ৮৪ ডলার।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, তেলের উচ্চমূল্যের কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যেতে পারে। তবে আরএসি মনিটরিং গ্রুপ বলছে, বেশ কিছু দিন যদি তেলের দাম চড়া না থাকে তাহলে পেট্রোলের দাম বাড়ার আশঙ্কা কম।

Manual8 Ad Code

সৌদি আরব, ইরাক ও কয়েকটি উপসাগরীয় দেশ রবিবার প্রতিদিন দশ লাখ ব্যারেলের বেশি উৎপাদন কমানোর ঘোষণা দেওয়ার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। একই সঙ্গে রাশিয়াও ঘোষণা দিয়েছে, বছরের শেষ পর্যন্ত তারাও ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে। জ্বালানি জায়ান্ট বিপি ও শেল জানিয়েছে, সোমবার তাদের তেলের দাম বেড়েছে। উভয় কোম্পানির দাম বৃদ্ধির হার ছিল ৪ শতাংশের বেশি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code