৬ বছরের সম্পর্কে বিচ্ছেদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের সম্পর্কের কথা অজানা ছিল না কারোর। কিন্তু এবার আলাদা হয়ে গেছে দুজনের পথ।

সুইফট ও অ্যালনের ঘনিষ্ঠ এক সূত্রের মতে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ করেছেন তারা। এ কারণেই তাদেরকে একসঙ্গে আর দেখা যাচ্ছে না।

Manual7 Ad Code

কিছু দিন আগেই এই জুটির ব্রেকআপের গুঞ্জন ছড়ায়। তখন এক ঘনিষ্ঠজন দাবি করেন, ‘তাদের মধ্যে সব ঠিক আছে। জো যখন সময় পাবে, সুইফটের সঙ্গে মিউজিক ট্যুরে যাবে। তারা একসঙ্গে দারুণ রয়েছে। সুইফটের ক্যারিয়ার নিয়ে জো দারুণ সহযোগী।’

Manual8 Ad Code

কিন্তু সপ্তাহ না গড়াতেই সেই মসৃণ সম্পর্কের ইতি ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও তাদের কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code