সিলেট জেলার ১৩ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না : কাইয়ুম চৌধুরী

# ব্যাপক পুলিশী বাঁধা
# আহত ৩

সোলেমান হোসেন চুন্নু সিলেট : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের মানুষ ঠিক মত বিদ্যুৎ পাচ্ছেনা, আর সরকার বার বার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। গ্যাসের প্রেসার নেই, আমাদের মা বোনেরা গ্যাস সংকটে রান্না করতে হিমশিম খাচ্ছেন, আর লুটেরা সরকার বার বার দেশের দাম বাড়াচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, চলমান রমজান মাসে দেশের সাধারণ মানুষ পেটভরে সেহরী ও ইফতার করতে পারছেন। আওয়ামী সরকারে সর্বগ্রাসী দুর্নীতির মাধ্যমে দেশে লুটপাট চালিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এমন অবস্থা থেকে দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে দেশনায়ক তারেক রহমান যে ১০ দফা কর্মসূচি ঘোষনা করেন তার বাস্তবায়ন করার কোন বিকল্প নেই। দেশবাসীর ন্যায্য দাবী আদায়ে বিএনপি রাজ পথে আছে, জনগনকে সাথে নিয়ে ১০ দফা দাবী আদায় করা হবে ইনশাআল্লাহ। এই সর্বগ্রাসী ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না।

সোমবার বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে রেলগেইট পয়েন্টে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত যুগপৎ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছিনা, আমরা জনগনের ন্যায্য দাবী নিয়ে আন্দোলন করছি। শুধু বিএনপির নেতাকর্মীরাই অতিরিক্ত দামে নিত্যপণ্য ক্রয় করে না, পুলিশ সহ সাধারণ মানুষও এর ভুক্তভোগী। তাই জনতার আন্দোলনে বাঁধা সৃষ্টি না করে জনগনের পাশে দাঁড়ান।

কর্মসূচি চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে অবস্থান কর্মসূচিতে বাঁধা দেয় পুলিশ। এসময় দলীয় নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলে। এতে পুলিশের হামলায় বিএনপির ৩ কর্মী আহত হন। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরন, উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মকসুদুল করিম নুয়েল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা গোলাম মুস্তফা কামাল, এডভোকেট মুস্তাক আহমেদ, শাহিন আলম জয়, আসাদ উদ্দিন আসাদ, আফতাব উদ্দিন, বখতিয়ার আহমদ ইমরান, সামসুর রহমান সুজা, আশরাফুল আলম, আফতাব উদ্দিন, বখতিয়ার আহমদ ইমরান, নজরুল ইসলাম, লুতফুর রহমান, বাবার আহমদ রনি, রায়হানুল হক, আফজল হোসেন, ফয়জুল ইসলাম পীর, আল আমিন, রায়হান আলম, আতাউর রহমান, রোটারিয়ান আরিফ চৌধুরী, আব্দুল মজিদ, জুয়েল আহমদ, সাহেল আলম, শামিম আহমদ নাজির, আবুল কাশেম, নানু মিয়া, রুশন খান, রিফল আহমদ, আখতার হোসেন, রাসেল আহমদ, উপজেলা ছাত্রদলের আবু বকর ছিদ্দিক, আবু সাহেদ, আতিকুর রহমান, ফয়সাল আহমদ, নাছিম আহমদ, মেহেদি হাসান সাজাই, হুমায়ূন আহমদ, , মিফতাউল ইসলাম রাশেদ , মাহফুজ আহমেদ, ইকবাল আহমদ , মুফতি আসেফ, আহমদ আল জাহেদ , জনি, সুহেল আহমদ, মোহাম্মদ রাকি, আব্দুস সালাম, কামরান আহমদ, আল আমিন, জয়নাল আবেদীন প্রমুখ।

এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা ছাড়াও সিলেট জেলা ১৩টি উপজেলায় এই অবস্থান কর্মসূচি একযোগে পালিত হয়েছে। কর্মসূচি সমূহ বাস্তায়নের সরাসরি তত্বাবধান করেছে সিলেট জেলা বিএনপি।

Manual7 Ad Code

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিয়ানীবাজার উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জকিগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ও ইসমাইল হোসেন সেলিম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপি নেতা এডভোকেট আবু তাহের, আল আসলাম মুমিন ও নুমান উদ্দিন মুরাদ, কানাইঘাট উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপি নেতা শরিফুল হক, জৈন্তাপুর উউপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ইসতিয়াক আহমেদ সিদ্দীকি, গোয়াইনঘাট উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এডভোকেট হাসান আহমেদ পাটোয়ারী রিপন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ চেয়ারম্যান।

Manual1 Ad Code

উক্ত কর্মসূচি সমূহে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থানরত জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দ সহ স্থানীয় হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন।

ছবির ক্যাপশন :
০১। বিএনপির কেন্দ্রীয় ঘোষিক কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual6 Ad Code

০২। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে বাঁধা দিলে পুলিশের সাথে বাকবিতাণ্ডে জড়িয়ে পড়েন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code