৪ মাত্রার ঝড়ের জন্য প্রস্তুত পশ্চিম অস্ট্রেলিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ইলসা ব্রুম শহরের প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) পশ্চিমে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝড়কে কেন্দ্র করে ইতোমধ্যে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য ও জ্বালানি। স্থানীয়দের পর্যাপ্ত খাবার পানি মজুত করার পরামর্শ দিয়েছে সরকার।

কর্তৃপক্ষ বলছে, চার ক্যাটাগরির ঝড়টি অন্তত ১০ বছরের মধ্যে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী হতে পারে। পরিস্থিতি বিবেচনায় পোর্ট হেডল্যান্ডসহ বেশ কয়েকটি প্রত্যন্ত শহরের জারি হয়েছে হলুদ সতর্কতা। এই সতর্কতা দুর্যোগকালীন সময়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেয়।

Manual3 Ad Code

পোর্ট হেডল্যান্ডের মেয়র পিটার কার্টার বলেন, ‘শহরে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে’।

Manual4 Ad Code

কার্টার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, ‘সবাই বিপদে আছে। সবাই শঙ্কায় আছে আছে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code