এবার অনুরাগের কান-সঙ্গী সানি লিওনি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বলিউডের সেরা নির্মাতাদের একজন বিবেচনা করা হয় অনুরাগ কাশ্যপকে। যিনি ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’র মতো সিনেমা ও ‘স্যাক্রেড গেমস’র মতো ওয়েব সিরিজ বানিয়েছেন। তার সঙ্গে কাজের জন্য রীতিমতো মুখিয়ে থাকেন তারকা শিল্পীরা। তবে কাশ্যপ তার গল্পের চাহিদামাফিক শিল্পী খুঁজে নেন।

Manual3 Ad Code

তাই নতুন ছবি ‘কেনেডি’র জন্য বেছে নিলেন সানি লিওনিকে। যাকে কেবল ‘শরীরী আবেদনের পুতুল’ হিসেবে উপস্থাপন করা হয়, সেই সানিকেই নিজের ছবির কেন্দ্রীয় চরিত্র বানালেন কাশ্যপ।

Manual2 Ad Code

আরও চমকপ্রদ ব্যাপার হলো, এই ছবিটি ডাক পেয়েছে মর্যাদাপূর্ণ ‘কান উৎসব’-এ। আগামী ১৬ মে ফ্রান্সের কান শহরে শুরু হবে এই চলচ্চিত্র আসর। চলবে ২৭ মে পর্যন্ত। উৎসবের ‘মিডনাইট স্ক্রিনিং’ বিভাগে প্রদর্শিত হবে ‘কেনেডি’ ছবিটি। উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেছেন। যেখানে ‘কেনেডি’সহ বিভিন্ন বিভাগে স্থান পেয়েছে মোট ৫২টি সিনেমা।

এরপরই ছবিটির ফার্স্টলুক সামনে আনলেন কাশ্যপ। দুটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। একটিতে অভিনেতা রাহুল ভাট, আরেকটিতে অভিনেত্রী সানি লিওনি। অর্থাৎ এই দুজনই ছবিটির মুখ্য শিল্পী।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code