অগ্নিকুণ্ডে একদিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশের পর্যটনের অনেক কিছু ছড়িয়ে আছে। ছোটবড় বেশকিছু ঝরনা, পাহাড়, সবুজ বৃক্ষমালার অনন্য সম্মিলন এখানে। সীতাকুণ্ডের কাছে বাড়বকুণ্ড ঝরনায় যাবো বলে একদিন ঠিক করলাম। এটি কিছুটা অপরিচিত। ভ্রমণসঙ্গী একজন। সে জানালো, বাড়বকুণ্ড ঝরনায় যাওয়ার পথে একটা প্রাচীন মন্দির পড়বে। খবরটা জেনে অন্যরকম একটা উত্তেজনা হচ্ছিল মনে।

Manual8 Ad Code

ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম। চট্টগ্রাম থেকে পেছনে ফিরে এলাম সীতাকুণ্ডের দিকে। বাস থেকে কুমিরায় নামলে ঠিক রাস্তার বিপরীতে বাড়বকুণ্ড বাজার। সেখান থেকে রিকশা নিয়ে যাত্রা শুরু করলাম ঝরনার পথে। ইট বিছানো রাস্তা। আশেপাশে সবুজের সমারোহ।
মিনিট দশেক পর রিকশা থেকে নেমে শুরু হলো হাঁটা পর্ব। গন্তব্য প্রথমে সেই প্রাচীন মন্দির, এরপর ঝরনা। পাহাড়ি রাস্তা, ঝিরিপথ ও কাঁদা পেরিয়ে হাঁটছি। দু’পাশে সবুজময় অরণ্যে পাখির কিচিরমিচির মন জুড়িয়ে দিলো। সবুজের ফাঁক গলে ছোট আকারের টিলা ও পাহাড়ি ঝিরিপথ চোখে পড়লো। সোজা রাস্তা, সুতরাং পথ হারানোর কিছু নেই। তারপরও যে কাউকে জিজ্ঞেস করলে পথ দেখিয়ে দেবে।
প্রায় ৩০ মিনিট হেঁটে একটু দূর থেকেই দৃষ্টিগোচর হলো প্রাচীন স্থাপত্য বাড়বকুণ্ড তীর্থধাম। সবুজ গাছগাছালি বুকে মহাকালের সাক্ষ্মী হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে। লম্বা সিঁড়ি বেয়ে মন্দিরে উঠতে হয়। দেখেই বোঝা গেলো, সিঁড়িটি নতুনভাবে তৈরি হয়েছে। সিঁড়ি ধরে ওপরে উঠতেই দেখলাম বহু বছরের ইতিহাস বয়ে বেড়ানো শীর্ণজীর্ণ মন্দির। দেয়াল, ইট-সুড়কি দেখে ধারণা করা যায় মোটামুটি ৩০০-৪০০ বছর আগের স্থাপনা এটি। এর নির্মাণশৈলী কিছুটা মোগলদের মতো।
মন্দিরের নিচের অংশে জলের মধ্যে প্রাকৃতিকভাবে আগুন জ্বলে! হয়তো কোনও মিথেন বা অন্য কোনও প্রাকৃতিক গ্যাস এখানে উদ্গীরণ হয়। এটাকে বলা হয় অগ্নিকুণ্ড। এখানে পূজা-অর্চনা চলে। মাসে একবার পুন্যার্থীরা আসেন। তখন মন্দিরে কিছুটা লোকসমাগম হয়। এছাড়া বাকি সময় কোলাহল মুক্তই থাকে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code