পশ্চিমা গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করছে রুশ হ্যাকাররা: যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে সাইবার প্রতিরক্ষা সংস্থা সতর্ক করে বলেছে, পশ্চিমাদের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেনে দেশটির যুদ্ধের প্রতি সহানুভুতিশীল হ্যাকারদের আক্রমণের ঝুঁকি বাড়ছে। বুধবার দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) এই সতর্কতার কথা তুলে ধরেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এনসিএসসি বলেছে, রুশপন্থি ‘হ্যাক্টিভিস্টরা’ এখন পর্যন্ত মোটা দাগে ক্ষতিকর নয় এমন আক্রমণ চালিয়ে আসছে। তারা সরকারি ওয়েবসাইটে অনুপ্রবেশ করেছে বা সেগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু এদের মধ্যে কয়েকজন সক্রিয়ভাবে চেষ্টা করছে বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধনের।

Manual5 Ad Code

সংস্থাটি আরও বলেছে, এসব রুশ হ্যাক্টিভিস্টদের অনেকে যুক্তরাজ্যসহ পশ্চিমাদের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে বিঘ্ন ও ধ্বংসাত্মক প্রভাব ফেলার চেষ্টা করছে। দুর্বল সুরক্ষার খোঁজ করে সুযোগের অপেক্ষায় আছে এসব গোষ্ঠী।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code