ইতালির বন্দরনগরী আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে। ইটালিয়দের পাশাপাশি দুই বাংলাদেশি প্রার্থী প্রচারণায় মুখর এই নগরী।

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

মালিক মনজুর ইতালি প্রতিনিধি : আগামী ১৪ এবং ১৫ মে ২০২৩ অনুষ্ঠিতব্য ইতালি আনকোনা সিটি কর্পোরেশন এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বি বাংলাদেশি প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Manual6 Ad Code

এই নির্বাচনে নাজমুল আহমেদ নাহিদ ইতালীর আলোচিত রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্টের মনোনয়ন পেয়েছেন।রোববার ২৪/০৪/২০২৩ আয়োজিত এক নির্বাচনী সভায় স্থানীয় সংসদ সদস্য জর্জো ফেদে এবং মেয়র প্রার্থী এনরিকো স্পারাপানিসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।অপরদিকে তাহসিনা প্রতিদ্বন্দ্বিতা করছেন “আনকোনা দিয়ামচি দেল নোই” নামক একটি গ্রুপ থেকে।

ইতালিয় পার্লামেন্টের সংসদ সদস্য মি: জর্জো ফেদে প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন।বিদেশিদের মধ্যে আনকোনাতে বাংলাদেশীদের কাজ করার হার সবচেয়ে বেশি, এটার মানে হল তাদের ইচ্ছা আছে, কাজ করে তাদের পরিবারদেরকে ভালো রাখার পাশাপাশি ইতালীর উন্নয়নে ভূমিকা রাখার।আনকোনার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইভ স্টার মুভমেন্টের এনরিকো স্পারাপানি। তিনি নির্বাচিত হলে বাংলাদেশীদের জন্য একটি খেলার মাঠ বরাদ্দের প্রতিশ্রুতি দেন। মেয়র প্রার্থী
এনরিকো স্পারাপানি স্কুলে বিদেশি শিক্ষার্থীদের এক্সট্রা কেয়ার ও তাদের বিভিন্ন রকমের সহযোগিতা করা হবে- যাতে করে ইতালিয়ানদের সাথে বিদেশি শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে।”
বাংলাদেশী দুই প্রার্থী ভাষা শিক্ষা, হাসপাতাল এবং স্টেপারমেট নবায়নের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Manual3 Ad Code

নাজমুল আহমেদ নাহিদ ও উম্মে সালসাবিল তাহসিনা।আনকোনা শহরে মাত্র ৩ হাজার ৬০০ বাংলাদেশী বসবাস করেন। তাদের মধ্যে ৯শ’ বাংলাদেশী নাগরিকত্ব পেয়েছে।যারা আগামী ১৪ এবং ১৫ মে এই সিটি নির্বাচনে ভোটদান করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code