আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে : কাইয়ুম চৌধুরী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

সোলেমান হোসেন চুন্নু সিলেট : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিদ্যুতের ভয়রাবহ লোডশোডিং, নিত্যপন্যের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সাধারণ মানুষ দু’বেলা পেট ভরে খেতে পারছে না। আর সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্ণীতি করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। ফলে দেশের রিজার্ভ ফুড়িয়ে যাচ্ছে। আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন সরকার আইএমএফ এর কাছ থেকে ঋণ নিচ্ছে। ঋণের কিস্তি নিতে সরকার দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করছে। এমন অবস্থায় তেলের দাম বাড়ার কারনে কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। আর যারা চাষাবাদ করছেন তারাও ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। সর্বপোরী দেশে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। মানুষ এই দুঃশাসন থেকে মুক্তি চায়।

বুধবার বিকেলে উত্তর কুশিয়ারা ইউনিয়নের ডন্ডি গ্রামে ফ্রান্স প্রবাসী বিএনপির নেতা জাকারীয়া আহমদের সহযোগিতায় সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় সাজা দিয়ে সুচিকিৎসা নিতে দিচ্ছে না। ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারী দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না। রাজপথে সক্রিয় বিরোধী দলের নেতাকর্মীরা গুম হয়ে যাচ্ছেন। জনতার আন্দোলন বন্ধ করে দিতে মামলা, হামলা ও গুম-খুনের মত ভয়ঙ্কর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আওয়ামীলীগের এই ভয়াবহ অপশাসন থেকে মুক্তি পেতে হলে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

বিএনপি নেতা আলী নেওয়াজের সভাপতিত্বে ও সজিবুর রহমানের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান সুফি, মাহবুব আলম, শহীন আলম জয়, মুসা রাজা, রাজু চৌধরী, তানিম আহমদ, রুহুল আমীন, তাজিবুর রহমান, সাহেদ আহমদ মেম্বার, ডা.আজাদ শামীম আহমদ প্রমূখ।

Manual4 Ad Code

এদিকে, এর আগে দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকোনা বাজারে উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual3 Ad Code

ইউনিয়ন বিএনপির সভাপতি সনজিদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code