ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে সাক্ষ্য দিলেন মাইক পেন্স

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দিতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে সাক্ষ্য দিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সিবিএস নিউজের খবরে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে সাত ঘণ্টারও বেশি সময় ধরে বসেছিলেন ৬৩ বছরের পেন্স।

Manual6 Ad Code

এই বছরের শুরুতে শপথের অধীনে সাক্ষ্য দেওয়ার জন্য পেন্সের প্রতি একটি সমন জারি করা হয়েছিল। এর আগে পেন্সের সাক্ষ্য বন্ধে আবেদন করেন ট্রাম্প। তবে বুধবার সেই আবেদন খারিজ হলে বৃহস্পতিবার সাক্ষ্য দেন পেন্স। প্রসিকিউটরদের জিজ্ঞাসাবাদের বিষয়ে সাবেক ভাইস প্রেসিডেন্টের মুখপাত্ররা অবশ্য কোনও মন্তব্য করেননি।

Manual2 Ad Code

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা ২০২০ সালের নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করার প্রচেষ্টায় ফেডারেল আইন ভঙ্গ করেছে কি না, সে বিষয়ে তদন্তটি প্রমাণ সংগ্রহ করছে। ওই নির্বাচনে জো বাইডেন জয় পেয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code