মুক্তি পাওয়া গানের দৌড় কতদূর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ঈদের আমেজ ফুরিয়ে গেছে। ছুটিতে ফাঁকা হওয়া নগর ফের ডুবে গেছে ব্যস্ততায়। গ্রাম-গঞ্জেও সবার কর্মব্যস্ততা চেনা দমে ফিরেছে। তবে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে চর্চা এখনও জারি রয়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে এসব ছবি আর সোশ্যাল মিডিয়ায় অব্যাহত রয়েছে পক্ষে-বিপক্ষে আলোচনা।

Manual5 Ad Code

এবারের ঈদে মোট আটটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো- ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘জ্বীন’, ‘পাপ’, ‘লোকাল’, ‘শত্রু’ ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘আদম’। এসব সিনেমার বাণিজ্য, ভালো-মন্দ কিংবা রিভিউ নয়, এ প্রতিবেদনে বরং একটু ভিন্ন দিকে নজর দেওয়া যাক। তা হলো- গান। ঈদ সিনেমার গানগুলো কেমন হয়েছে? কোন সিনেমার কোন গানটি দর্শক লুফে নিয়েছে? অন্তর্জাল ঘেঁটে ভিউর নিরিখে বিষয়টি পরিষ্কার হওয়া যাক…

Manual8 Ad Code

‘সুরমা সুরমা’
তপু খান নির্মিত ‘লিডার’ ছবির গান এটি। রোম্যান্টিক গানটিতে রয়েছেন শাকিব খান ও বুবলী। জাহিদ আকবরের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। সংগীতায়োজনে নাভেদ পারভেজ। ছবিটির সর্বাধিক ভিউপ্রাপ্ত গান এটি। ইউটিউবে একটি চ্যানেলেই এর ভিউ ৪৩ লাখ। এছাড়া ফেসবুকে শাকিব-বুবলীর পেজে রয়েছে আরও ২৮ লাখ ভিউ। এর বাইরে আরও বিভিন্ন পেজ-আইডিতে গানটি অসংখ্য মানুষ উপভোগ করেছে।

‘খেলা হবে’
সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ ছবির হিট গান এটি। অন্তর্জালে দারুণ সাড়া পাচ্ছে এটি। সুদীপ কুমার দীপের লেখা এই গানের সুর-সংগীত সাজিয়েছেন আয়ুশ দাস। গেয়েছেন আয়ুশ দাস ও চৈতিপর্ণা দে। পারফর্মেন্সে আদর আজাদ ও শবনম বুবলী। সংশ্লিষ্ট টিমের দাবি, গানটি ইউটিউব ফেসবুকের বিভিন্ন চ্যানেল-পেজ মিলিয়ে ১ কোটি ভিউ ছাড়িয়েছে। তবে সিনেমার নির্মাণ ও প্রযোজনা দুই প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে এর ভিউ ৩১ লাখ, আর বুবলীর পেজে রয়েছে ২১ লাখ ভিউ। এর বাইরে মালেক আফসারীর ফেসবুক পেজে ৬ লাখ ছাড়া গানটির বড় অংকের ভিউ পাওয়া যায়নি।

Manual2 Ad Code

‘যখনই চাঁদের আলো আকাশ ভরে গেল’

Manual4 Ad Code

মো. ইকবাল পরিচালিত প্রথম ছবি ‘কিল হিম’। এতে বরাবরের মতো জুটি বেঁধেছেন অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। ঈদকে মাথায় রেখে ছবিটির এই গান বানানো হয়েছে। নিজের কথা-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন লিঙ্কন। ইউটিউবে গানটির ভিউ ৬ লাখ ৩০ হাজার হলেও অনন্তের ফেসবুক পেজে রয়েছে ৪১ লাখ ভিউ। ফলে ঈদ সিনেমার গানের খতিয়ানে এর নাম ওপরের দিকেই থাকছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code