ইমরান খানের গ্রেফতার অবৈধ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা অবৈধ বলে ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার এই রায় দেয় তিন বিচারপতির এক বেঞ্চ। তাকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

তিন বিচারপতির বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিলাল, বিচারপতি মুহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ। বেঞ্চের পক্ষ থেকে তাকে অবিলম্বের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়ে রুজু করতে বলা হয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবে সেটি মেনে নেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

এর আগে বেঞ্চের পক্ষ থেকে স্থানীয় সময় সাড়ে চারটার মধ্যে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আদালত নির্দেশিত সময়ের এক ঘণ্টা পর তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর শুনানি শুরু হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code