লুকাশেঙ্কোর স্বাস্থ্য নিয়ে বাড়ছে গুঞ্জন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে মঙ্গলবার থেকে প্রকাশ্যে দেখা যায়নি। রবিবার রাজধানী মিনস্কে একটি অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন তিনি। এর ফলে প্রবীণ এই নেতা গুরুতর অসুস্থ বলে গুঞ্জন ছড়িয়ে পড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা-এর খবরে বলা হয়েছে, সাবেক সোভিয়েত দেশটির প্রতি তরুণদের আনুগত্যের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন লুকাশেঙ্কো। সেখানে তার বার্তা পড়ে শোনার প্রধানমন্ত্রী রোমান গলোভচেঙ্কো।

Manual8 Ad Code

টানা পাঁচ দিন ধরে তার লোকচক্ষুর অন্তরালে থাকার বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি বার্তা সংস্থাটি। সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে বিজয় উদযাপনের অনুষ্ঠানে দৃশ্যত অসুস্থ হওয়ার থেকে তিনি প্রকাশ্যে আসেননি। এই প্রথম বিজয় দিবসের আয়োজনে বক্তব্য দেননি বেলারুশের প্রেসিডেন্ট। দেশটির ক্ষমতায় আসার পর থেকে এই আয়োজনে প্রতিবছর বক্তব্য দিয়েছেন তিনি।

Manual4 Ad Code

এই বিষয়ে লুকাশেঙ্কার কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বিরোধী দল ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ইউরোরেডিও বলছে, শনিবার মিনস্কের একটি অভিজাত হাসপাতালে তাকে নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code