চ্যাম্পিয়নস লিগে জায়গা না পেলেও আফসোস নেই ক্লপের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: অ্যাস্টন ভিলার সঙ্গে শনিবার ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে লিভারপুল যে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াই থেকে ছিটকে গেছে, সেটা স্বীকার করলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। যদিও সেরা চারে থেকে ইউরোপের শীর্ষ মঞ্চে খেলার সুযোগ কাগজে কলমে এখনও আছে। এজন্য তাদের সাউদাম্পটনের বিপক্ষে লিগের শেষ ম্যাচ জিততে হবে এবং প্রার্থনা করতে হবে ম্যানইউ কিংবা নিউক্যাসেল ইউনাইটেড বাকি দুটি ম্যাচ থেকে যেন কোনও পয়েন্ট না পায়।

এই কঠিন সমীকরণ লিভারপুলের পক্ষে মিলে যাওয়া বলতে গেলে অসম্ভব। তবে তারা যে ইউরোপা লিগে খেলবে, সেটা নিশ্চিত। আর এই প্রতিযোগিতাতেই নিজেদের প্রমাণ করতে চান ক্লপ। আপাতত সেদিকেই চোখ তার।

Manual3 Ad Code

বিবিসি স্পোর্টকে ক্লপ বললেন, ‘আমরা এটাকে (ইউরোপা লিগ) আমাদের প্রতিযোগিতা বানাবো। আমি হতাশ নই। আমরা এরই মধ্যে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছি, এটা অসাধারণ। এটা সত্যিই কঠিন এবং আমরা করে দেখালাম, দারুণ।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code