দোহার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান আওয়ামী লীগ নেতারা ।

Manual7 Ad Code

কাতার ইকোনমিক ফোরামে যোগদানের জন্য দোহার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২২ মে) বিকাল ৩টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানায়।

Manual3 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে দোহায় ব্লুমবার্গের সহায়তায় তৃতীয় ফোরামের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। গত তিন মাসে দোহায় প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় সফর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code