যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: উত্তর কোরিয়ার হুমকি ঠ্যাকাতে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জাপান। জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বৃহস্পপতিবার (১ জুন) এক বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে এমন কথা বলেছেন। এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

টোকিওতে এক বৈঠকে অস্টিনকে হামাদা বলেন, ‘উত্তর কোরিয়ার হুমকি ঠ্যাকাতে জাপান ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা প্রয়োজন। এছাড়া সিউল, টোকিও ও ওয়াশিংটনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা গভীর করতে হবে।’

Manual4 Ad Code

উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর উদ্বেগ সৃষ্টি হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ায়। রকেট উৎক্ষেপণের পরপরই সেটি জাপান ও দক্ষিণ কোরিয়ায় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছিল পিয়ংইয়ং, যদিও পরবর্তীতে কোনও ভূখণ্ডেই তা আঘাত হানেনি।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে নজর রাখতে ১১ জুনের মধ্যে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চেয়েছিলেন উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উন। প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ার পর শিগগিরিই দ্বিতীয় উৎক্ষেপণের প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছে পিয়ংইয়ং।

সিঙ্গাপুরে এশীয় নিরাপত্তা সম্মেলনের সাংরি-লা বৈঠক শেষে টোকিওতে যাত্রাবিরতি নেন অস্টিন। এই ভ্রমণে ভারত ও ফ্রান্সেও সফরে যাবেন তিনি। হামাদাকে অস্টিন জানিয়েছেন, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার হুমকি মোকাবিলায় জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদারের উদ্যোগ নেবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code