প্রথমবারের মতো বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র-তাইওয়ান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: তাইওয়ানের সঙ্গে প্রথমবারের মতো বাণিজ্য চুক্তি সই করতে চলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ জুন) এই চুক্তি সই হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটি নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারে এমন চুক্তি হচ্ছে বলে জানিয়েছে দুই পক্ষের সরকার।

Manual5 Ad Code

তাইওয়ানের বাণিজ্য সমঝোতা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনে স্বাক্ষরিত হবে চুক্তিটি। মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি সারাহজ বিয়াঞ্চি এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোনও পক্ষই।

Manual7 Ad Code

গত বছরের আগস্টে একবিংশ শতাব্দীর বাণিজ্য নিয়ে মার্কিন-তাইওয়ান আলোচনা শুরু হয়। মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক থেকে তাইওয়ানকে বাদ দেওয়ার পর তাইপের সঙ্গে এমন আলোচনার মাধ্যমে যুক্ত ছিল ওয়াশিংটন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code