আফগানিস্তানের বিপক্ষে দুইজনের বেশি পেসার খেলাবে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের পেস আক্রমণ শক্তিশালী বলে পেসবান্ধব উইকেটে টেস্ট খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ। স্কোয়াডেও দেখা গেছে সেই ছাপ। দুই বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে স্কোয়াডে আছেন পাঁচ বিশেষজ্ঞ পেসার। শুধু স্কোয়াডেই নয়, টেস্ট শুরুর দুই দিন আগে মিরপুরের উইকেট সবুজ ঘাসে ঢাকা। দূর থেকে মাঠ ও উইকেটকে আলাদা করা বেশ কঠিন। যদিও ম্যাচের আগে ঘাস কিছুটা কমানো হবে। শেষ পর্যন্ত সবুজ ঘাসের উইকেটেই মাঠে নামলে একাদশে দুইয়ের বেশি পেসার দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। সাকিব আল হাসানের ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অধিনায়কত্ব পাওয়া লিটন দাস সেটাই জানিয়ে গেলেন।

Manual6 Ad Code

সোমবার বৃষ্টির কারণে কোনও দলই ঠিকঠাক অনুশীলন করতে পারেনি। আফগানরা সকাল দশটা থেকে অনুশীলন শুরু করলেও বৃষ্টির কারনে ঠিকমতো শেষ করতে পারেনি। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটাররা তো অনুশীলনেই আসেননি। কেবলমাত্র অধিনায়ক লিটন এসে সংবাদ সম্মেলন করেছেন। সেখানেই লিটন জানিয়ে গেছেন ঘাসের উইকেটে দুই পেসারের বেশি নিয়েই মাঠে নামবে তারা, ‘মিরপুরে যখন খেলা হয়, তখন স্পিন উইকেটেই খেলা হয়। আমাদের চ্যালেঞ্জ এটাই যে, ঘাসের উইকেটে কেমন খেলি। আমরা কীভাবে এখানে টিকে থেকে বড় স্কোর করতে পারি সেটাই দেখার ব্যাপার। এরকম দলের সঙ্গে এমন উইকেটে খেলতে চাওয়াই স্বাভাবিক। আপনি যখন ঘাসের উইকেটে খেলবেন, দুইয়ের বেশি পেসার খেলানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code