ড্রোন কিনতে ভারতকে তাগাদা দিচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের আগে মার্কিন ড্রোন কিনতে নয়াদিল্লিকে তাগাদা দিচ্ছে বাইডেন প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের লাল ফিতার দৌরাত্ম্য কাটিয়ে এবং কয়েক ডজন মার্কিন নির্মিত অত্যাধুনিক ড্রোন ক্রয়ের চুক্তির জন্য তাগাদা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

Manual5 Ad Code

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় সশস্ত্র ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করে আসছে নরেন্দ্র মোদির সরকার। কিন্তু আমলাতিন্ত্রক জটিলতার কারণে সীগার্ডিয়ান নামের ড্রোন ক্রয়ের চুক্তিটি এখনও স্বাক্ষর হয়নি। এসব ড্রোনের আনুমানিক মূল্য ২০০ থেকে ৩০০ কোটি ডলার হতে পারে।

Manual4 Ad Code

মার্কিন মধ্যস্থতাকারীরা আশা করছেন, মোদির হোয়াইট হাউজ সফরে এই অচলাবস্থা ভাঙবে। আগামী ২২ জুন ওয়াশিংটন সফর করবেন তিনি। দুটি সূত্র জানিয়েছে, মোদির সফরের তারিখ নির্ধারিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা দফতর পেন্টাগন ও হোয়াইট হাউজের পক্ষ থেকে ভারতকে বলা হয়েছে প্রায় ৩০টি সশস্ত্র এমকিউ-৯বি সীগার্ডিয়ান ড্রোন ক্রয়ের চুক্তির বিষয়ে অগ্রগতি হাজির করতে। এসব ড্রোন তৈরি করেছে জেনারেল অ্যাটেমিকস।

সূত্র দুটি আরও জানিয়েছে, মোদি ও বাইডেন গোলাবারুদ ও পদাতিক যানের যৌথ উৎপাদনের বিষয় নিয়ে আলোচনা করবেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code