সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছে আ.লীগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নির্বাচন কমিশনই বলেন বা সাংবিধানিক কোনও প্রতিষ্ঠানই বলেন, সব নষ্ট করে ফেলেছে। আর এটিই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ। লুটপাট ও দুর্নীতির থেকেও আরও বড় অপরাধ হচ্ছে এসব প্রতিষ্ঠানকে ধ্বংস করা।’

শনিবার (১৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘শহীদ শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকু’র ৪৩তম স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

নজরুল ইসলাম খান বলেন, ‘আজ সবকিছুতে আমরা পিছিয়ে আছি। মতপ্রকাশের স্বাধীনতার দিক থেকে আমরা অনেক নিচে নেমে যাচ্ছি। দুর্নীতির সূচকে আরও বেশি অধঃপতন হচ্ছে আমাদের। দেশটা এমন করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি।’

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের ভিসানীতি অপমানজনক মন্তব্য করে তিনি বলেন, ‘যাদের কারণে ভিসা স্যাংশন আমাদের ওপর এলো, তারাও আমাদের জন্য অপমানজনক। এ জন্যই আমরা তাদের পরিবর্তন চাই। কারণ তারা (আওয়ামী লীগ) দায়িত্বে থাকলে দেশের আরও অসম্মান হবে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘কিছুদিন আগেই আওয়ামী লীগ বলেছে বহির্বিশ্বের কেউ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেনি, অথচ ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে। এখন কেন আওয়ামী লীগ নেতারা চুপসে গেছে?’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code