সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসা’ ও কর্তৃপক্ষের প্রতারণায় প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

Manual3 Ad Code

রবিবার (১৮ জুন) বিকালে রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সেন্ট্রাল হসপিটালের ঘটনাটি আমাদের নজরে এসেছে। সেখানে একজন প্রসূতির মৃত্যু খুবই দুঃখজনক।’

তিনি বলেন, ‘সেন্ট্রাল হসপিটালে আমরা টিম পাঠিয়েছিলাম। কী কী জিনিসের ঘাটতি ছিল, সেখানে গিয়ে তারা সার্বিক অবস্থা দেখেছে। অপারেশনসহ কিছু কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে। যে পর্যন্ত তাদের ঘাটতিগুলো পূরণ না হবে, সে পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।’

Manual1 Ad Code

জাহিদ মালেক বলেন, ‘সেন্ট্রাল হসপিটালের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। এখন তো বিষয়টি পুরোপুরি আইনের হাতে চলে গেছে। এখন যা ব্যবস্থা নেওয়া হবে, সেটা আইন অনুযায়ী নেওয়া হবে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code