সিসিক নির্বাচন: ফলাফল প্রত্যাখ্যান জাতীয় পার্টির প্রার্থীর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল। বুধবার (২১ জুন) রাত ৮টার দিকে নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়টি জানান তিনি।

প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির।

তিনি রাত ৮টার দিকে বলেন- নজরুল ইসলাম বাবুল অসুস্থ হয়ে পড়েছেন। তা না হলে এখন তিনি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানের ঘোষণা দিতেন। তবে আমরা শীঘ্রই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবো, যেসব জায়গায় অভিযোগ দাখিল করতে হয় সেসব জায়গায় করবো।

Manual5 Ad Code

জানা গেছে, নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে নিজের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন নজরুল ইসলাম বাবুল। তার দাবি, সবই কমিশনের সাজানো নাটক।

Manual4 Ad Code

এর আগে সকালে নিজের ভোট প্রদান শেষে তিনি তার প্রতিক্রিয়ায় জানান, অধিকাংশ কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল এমন অভিযোগ আনলেও নির্দিষ্ট করে বলতে পারেননি কোন কোন কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়। এদিন সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর এই অভিযোগ করেন তিনি।

Manual3 Ad Code

এদিকে লক্ষাধিক ভোট পেয়ে সিলেটের নতুন নগরপিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। সন্ধ্যায় ১৯০টি কেন্দ্র থেকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়। এর পরপরই জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন।

Manual8 Ad Code

নৌকা প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট। আর তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট। ৬৮ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আনোয়ারুজ্জামান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code