পুরান ঢাকার রূপকথা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: জাদুর শহর, প্রাণের শহর ঢাকা। সুলতানি মোগল, নবাব, ব্রিটিশ ও পাকিস্তানি আমলের পর ৪০০ বছরেরও বেশি সময় পেরিয়ে এসেছে এই শহর। এর বিশেষ একটি অংশ পুরান ঢাকা। শতাব্দীর পর শতাব্দী দীর্ঘ পরিক্রমায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি।

পুরান ঢাকা এমনই একটি নগরী যা তার ঋদ্ধ ঐতিহ্য ও বহুবিচিত্র সংস্কৃতির ক্ষীয়মান অথচ কালজয়ী ঐশ্বর্য এখনও অন্তিম শ্বাসের বুকচেরা গভীরতায় ধরে রেখেছে। প্রজন্মের পর প্রজন্মে নগরের আত্মা হিসেবে আছে এটি।

Manual6 Ad Code

জলজ নামে একদল তরুণ শিল্পী হাজার বছরের পুরনো নগরের এই আত্মাকে তাদের শিল্পকর্মে তুলে ধরার চেষ্টা করেছেন। শহরটি তাদের জঠরে ধারণ করে ও তাদের শিল্পীসত্তাকে মাতৃস্নেহে লালন ও বিকশিত করেছে। এসব মুগ্ধকর ছবি নিয়ে আয়োজন করা হয়েছে ‘পুরান ঢাকার রূপকথা’ শীর্ষক দলীয় চিত্রপ্রদর্শনী। এতে থাকছে জলজ শিল্পীগোষ্ঠীর বিপ্লব চক্রবর্তী, মো. আজমল উদ্দিন, গোলাম মশিউর রহমান চৌধুরী, আল-আখির সরকার, শ্যামল বিশ্বাস ও সাদেক আহমেদের আঁকা ছবি।

Manual6 Ad Code

আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে আগামী সোমবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ‘পুরান ঢাকার রূপকথা’র উদ্বোধন হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code